মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হাদির হত্যার বিচারের দাবিতে স্কাউট শিক্ষার্থীদের বিক্ষোভ

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারিদের বিচারের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থীরা।

সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলন করেন। 

বিক্ষোভ মিছিলে এসময় বক্তব্য রাখেন মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী সিকদার মাহমুদ সায়েম, হোসাইন মাহমুদ, সাইফুল ইসলাম, শাহীন মাহমুদ, একাদশ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান তিন্নি ও সুমাইয়া ইসলাম প্রমুখ। 

এসময় বক্তারা বলেন প্রায় ১ মাস হলো আমাদের হাদি ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে আ’লীগের সন্ত্রাসীরা অথচ এখনো বিচারর্কায শুরু হয়নি। দ্রুত এ হত্যাকন্ডের সাথে জরিতদের বিচার শুরু করতে হবে। এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। 

বিচার না হলে খুনিরা আরো বেপরোয়া হয়ে উঠবে।

উল্লোখ গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারনা শেষে বাসায় রিকসা যুগে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় পিছন থেকে মোটরসাইকেল যুগে দুই সন্ত্রাসী শরীফ ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার এম্ভুলেন্স করে সিঙ্গাপুর হাসপতালে নিলে সেখানে ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়