বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আপত্তি থাকলে বৈধ-অবৈধ দুই ধরনের মনোনয়নপত্রেই আপিল করা যাবে

সংবাদের আলো ডেস্ক: যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা যেমন আপিল করতে পারবেন, তেমনি যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধেও আপত্তি থাকলে আপিল করা যাবে।

সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।

আপিল নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কমিশনে শুনানির আয়োজন করা হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়