বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা 

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য এবং কুসংস্কার দূর করতে সচেতনতা তৈরীর জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে কারিতাস বিরিশিরি অফিস চত্বরে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫৫ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করে৷ 

এ অনুষ্ঠানে প্রবীণরা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে এবং পাশাপাশি  প্রতিবন্ধীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন  প্রতিবন্ধী ও প্রবীণ  সমাজকল্যাণ ক্লাব  এর সভাপতি নুরুল ইসলাম,  সহ সভাপতি  আব্দুল হাই,  প্রতিবন্ধী যুব নারী ফোরামের  সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক মেহেরুন্নসা, এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু  । 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়