বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন সাবেক এমপি আনোয়ারুল ইসলাম

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, বিএনপি নেতা মজিবর রহমান ও সাবেক চেয়ারম্যান নজির সরকারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মনোনয়ন ফরম প্রদানকালে সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী কেএম আনোয়ারুল ইসলাম ও তাঁর সমর্থকদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। এ সময় কেএম আনোয়ারুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি।

এলাকার মানুষের অনুরোধ ও দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাবনা-৩ এলাকার মানুষ আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। আমি শেষ পর্যন্ত মাঠে থাকব।” সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তিনি এলাকার মানুষের দোয়া প্রার্থনা করেন। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়