বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিশুদের হাসিতে মুখর মাধাইনগর, প্রাক-বড়দিনে উপহার বিতরণ ‎ ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রাক-বড়দিন উৎসব উদযাপন করা হয়েছে। খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয়ভাবে আয়োজন করা হয় আলোচনা সভা ও উপহার বিতরণী অনুষ্ঠান। ‎ ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান। ‎ ‎ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‎আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ—এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে।

এ সময় তারা খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে অগ্রিম বড়দিনের শুভেচ্ছা জানান। ‎ ‎ ‎আলোচনা সভা শেষে স্থানীয় শিশুদের মাঝে বড়দিন উপলক্ষে বিশেষ উপহার ও পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের মুখে হাসি আর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো মাধাইনগর এলাকা। ‎শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এই প্রত্যাশায় আনন্দঘন পরিবেশে শেষ হয় প্রাক-বড়দিনের আয়োজন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়