বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ওসমান হাদির স্মরণে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের বটতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবসে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আরমান কবীর সৈকত, মোস্তফা কামাল নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম,

প্রচার সম্পাদক রাইসুল ইসলাম লিটন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, অর্থ সম্পাদক মীর রুহুল আমীন রনি, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, নাহার চাকলাদার, সাজ্জাদ হোসেন লিংকন, আলমগীর হোসেন, সম্মানিত সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়