ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ২
সংবাদের আলো ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ভালুকা থেকে ধরা হয় তাদের। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
এর আগে, পুলিশের হাতে গ্রেফতার ৩ জনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব যে ৭ জনকে গ্রেফতার করেছে আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। বৃহস্পতিবার রাতে, উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যা করা হয়।
এরপর বিক্ষুব্ধ জনতা মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেয়ার চেষ্টা করে। নিহত দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও এখনও কোনো প্রমাণ পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।