বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের ডোবা থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে রেশমি আক্তার (৭) ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রেশমি ওই গ্রামের মো. সাইফুল ইসলামের কণ্যা। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রেশমি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম।

এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসাথে এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়