বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাট সীমন্ত দিয়ে ভারতে পালানোর সময়  কেরানীগঞ্জ মৎস্যজীবী লীগ সাধারন সম্পাদক  গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এর আওতায় কালীগঞ্জের ভুল্লারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের হিন্দু চড়াইল এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই শাহিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভুল্লারহাট দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন।

এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি শুরু করে। পালানোর প্রস্তুতিকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শাহিন কেরানীগঞ্জ এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক  মৎসজীবী লীগ কেরানীগঞ্জ,ঢাকা স্থানীয় ও গোয়েন্দা সূত্র বলছে, বিগত সময়ে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, “সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন রোধে ‘অপারেশন ডেভিল হান্ট-২ শীর্ষক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এছাড়াও তার নামে ওই থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়