বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পক্ষে থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‎

খালিদ হাসান, তাড়শ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছায় রক্তদান সংগঠন তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠন (TSRS)এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎“আমরা পেরেছি, আমরা পারবো—রক্ত দিয়ে অসহায় রোগীর পাশে দাঁড়াবো” এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে তাড়াশ উপজেলার ঝুরঝুরি বাজারের শায়লা মার্কেট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। ‎ ‎কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করেন। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। ‎ ‎আয়োজকরা জানান, রক্তদানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার সুবিধার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎ ‎কর্মসূচিটি সংগঠনের সভাপতি নবীন শরীফের নেতৃত্বে সুষ্ঠু ও সফলভাবে পরিচালিত হয়। তাঁর দিকনির্দেশনা ও সংগঠনের স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি প্রশংসনীয়ভাবে সম্পন্ন হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়