বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় কবি হেলাল হাফিজের প্রথম প্রয়াণ দিবসে “স্মরণ কথন” অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম আধুনিক  তারুণ্যের প্রতীক কবি হেলাল হাফিজের প্রথম প্রয়াণ দিবসে নেত্রকোনায় “স্মরণ কথন” অনুষ্টিত হয়েছে। এতে কবি সাহিত্যিক সাংবাদিকরা এতে অংশ নেন।

আজ শনিবার বেলা ১২ টায় জেলা শহরের মোক্তারপাড়া কবির বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের হেলাল হাফিজ চত্বরে গাছ তলায় স্মরণ কথনের আয়োজন করে হিমু পাঠক আড্ডা।

কবিতা পাঠ ও কবির স্মৃতিচারণ করে শিশু থেকে বৃদ্ধ এবং কবি বন্ধুরা আলোচনায় অংশ নেন।

আবৃত্তি শিল্পী ও শিশুরা কবির আলোচিত বিভিন্ন কবিতা পাঠ করেন। আলেচনা করেন, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান, কবিবন্ধু বীর মুক্তিযোদ্ধা হায়দার জানান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সংস্কৃতিকর্মী সৈয়দা নাজনীন সুলতানা সুইটিসহ অন্যরা।

পরে কবি ও কবির ছোট ভাই প্রয়াত নেহাল হাফিজের প্রতিও শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সেইসাথে কবির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজোত পড়েন গাজী আব্দুর রহিম রুহী।

উল্লেখ্য, তিনি ১৯৪৮ সনের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সনের ১৩ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে মৃত্যুবরণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়