প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নওগাঁ জেলা শাখা।
শনিবার (১৩ ডিসেম্বর) নওগাঁ শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ নওযোয়ান মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হক চঞ্চল, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।
সমাবেশে নেতারা বলেন, নির্বাচনী মাঠে বিরোধী দলীয় প্রার্থীদের ওপর পরিকল্পিত হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।