বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন 

উ‌লিপুর(কু‌ড়িগ্রাম) প্র‌তি‌নি‌ধি: কুড়িগ্রামের উলিপুরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে জেলায় প্রথম উলিপুর শহীদ মিনার চত্ত্বরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক জোন উদ্বোধন করা হয়।

এ উপজেলাকে মডেল উপজেলা বিনিমার্ণের অঙ্গীকারকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে নিতে এই নেটওয়ার্কের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের প্রার্থী তাসভীর উল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা বক্তব্যে বলেন, উলিপুর শহরের স্থায়ী ব্যক্তিবর্গ এবং প্রয়োজনে বাজারে আগত জনগণ ফ্রীতে এই নেটওয়ার্কিং সিষ্টেমের আওতায় থাকবেন। যেকেউ ফোনের ওয়াই-ফাই অপশন অন করলেই অটো কানেক্ট হবে এবং ফ্রীতে ব্যবহার করতে পারবেন।এ সময়  উপস্থিতি ছিলেন,  নূর মোহাম্মদ ,পৌর বিএনপির আহবায়ক, এরশাদুল হাবিব নয়ন যুগ্ম-আহ্বায়ক উপজেলা বিএনপি, তৌফিকুর রহমান লাভলু আহ্বায়ক, উপজেলা যুবদল  প্রমুখ। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়