কালিয়াকৈরে গার্ল গাইডস এর ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্প সমাপনি অনুষ্ঠিত
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: ‘রেঞ্জার আমরা উন্নত শির, আমাদের গল্প নতুন পৃথিবীর’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে সোমবার থেকে গাজীপুরের কালিয়াকৈরে শেষ হয়েছে গার্ল গাইডস এসোসিয়েশনের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্প সমাপনি।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসাইন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফয়জুল হোসেন প্রমুখ।
এসময় ক্যাম্পের সমাপনী দিনে তাঁবু পরিদর্শন করেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন। অনুষ্ঠানে সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), জাহান আরা বেগম, কোষাধ্যক্ষ, রীতা জেসমিন, ক্যাম্প কমিশনার, অধ্যাপক শামীম আরা, রেঞ্জার কমিশনার, অন্যান্য কমিশনার ও গাইড সদস্য।
আয়োজকরা জানায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্প এ এবারের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্পে সারাদেশের ১০ টি এলাকা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যায় ও কলেজের ৩৫০ জন শিক্ষার্থী ও ৫০ জন প্রশিক্ষক অংশ নিূেয়ছেন।
গার্ল গাইডস এসোি য়েশন ঢাকায় ১৯২৮ সালে প্রতিষ্ঠিত। এটি ১৯৭৩ সালে দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটস-এর সদস্য হয় বর্তমানে প্রতিষ্ঠানটি বালিকা ও তরুণীদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণদানে দেশের সর্ববৃহৎ সংগঠন।
জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম জানান, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে মেয়েদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং জাতীয় ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের জন্য তাদের উৎসাহিত করা। সংগঠনটি মেয়েদের মানসিক বিকাশ, চরিত্রগঠন, শারীরিক যোগ্যতা দৃঢ়ীকরণ, বিনোদন, সামাজিক সম্পর্ক উন্নয়ন, সৃজনশীলতা, উপচিকীর্ষা, ঘরকন্নায় দক্ষতাবৃদ্ধি ইত্যাদিকে লক্ষ্যীভূত করে একটি ৮-দফা কার্যক্রম বাস্তবায়ন করছে।
শিক্ষানবিশ গার্ল গাইডদের তিন দলে বিভক্ত করে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এগুলো হচ্ছে ৭ থেকে ১১ বছরের মেয়েদের দল ইয়েলো বার্ডস, ১২ থেকে ১৬ বছরের মেয়েদের দল গাইডস এবং ১৭ থেকে ২৪ বছরের মেয়েদের দল রেঞ্জার্স।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।