বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারনা অফিস উদ্বোধন

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে জামায়াতে ইসলামীর মনোনিত গাজীপুর-১ আসনের প্রার্থীর নির্বাচনী প্রচারনা মুল অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বলিয়াদি বকসি বাড়ি এলাকায় জেলা জামায়াতের সেক্রেটারী শফি উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনীর অফিস উদ্বোধন করেন। গাজীপুর-১ আসনে মনোনীত প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকসি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এইচ আরডি সেক্রেটারী আব্দুল জলিল আকন্দ, পৌর জামায়াতে আমীর ইয়াসিন আলী মৃধা, পৌর সেক্রেটারী ইমতিয়াজ হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারী মুজাহিদ ইসলাম, পৌর উলামা পরিষদেন সেক্রেটারী মোস্তফা কামাল প্রমুখ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ আলম বকসি জানায় শতস্ফুত ভাবে আমরা নির্বাচনী অংশ গ্রহন করবো। এবং আমাদের বিজয় সুনিশ্চিত। এছাড়াও নির্বাচন কশিশনের কাছে আমাদের বার্তা রইলো মাঠে যারা পরিচালনার কাজ করবে। তাদেরকে অবশ্যই তদারকি করতে হবে। আর যারা আইন শৃঙ্খলা বাহিনির নিয়োজিত থাকবেন তাদের খেয়াল রাখতে হবে নির্বাচন চলাকালে কোন অপ্রিতিকর ঘটনা এরাতে বা নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তাদের দ্রুত প্রতিহত করতে আইন শৃঙ্খলা বহিনিীর সদস্যদের সজাগ থাকতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়