উলিপুরে ধান ক্রয়ের লটারি ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন
খালেক পারভেজ লালু উলিপুর ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।মঙ্গল বার বিকালে উপজেলা খাদ্য গুদামে চলতি অর্থ বছরের আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান,
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র, সদস্য সচিব ও উলিপুর উপজেলা চাল মিল চাতাল মালিক সমিতির সভাপতি হায়দার আলী মিঞা ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মিসবাহুল হোসাইন,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, উপজেলা পল্লী উন্নয়নকর্মকর্তা মো:লোকমান হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার,সাংবাদিক খালেক পারভেজ লালু , মিল চাতাল মালিক সমিতি সদস্য আঃ রহিম বাবু সহ আরো অনেকে।
অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৪ টাকা দরে ২৩৫ মেঃটন ধান ও ৫০ টাকা দরে ৫৮৬ মেঃ টন চাল ক্রয়ের উদ্বোধন করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।