শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কামারখন্দে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে কৃষকের পাঁচটি গরু

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী কৃষক।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক হলেন রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান।

প্রতিবেশী নাজমুল আলম জানান, দুই ভাইয়ের রাতে ৫ টি গরু পুড়ে মারা গেছে এবং দুটি গরু আহত হয়েছে।

ভুক্তভোগী খামারী আব্দুর রাজ্জাক বলেন, আমার খামারে ৭টি গরু ছিলো। এরমধ্যে ৫টি গাভী, এটি বাছুর ও একটি ষাড় গরু ছিলো। তারমধ্যে ৪টি গাভী গর্ভবতী ছিলো। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি গর্ভবতী গাভী, একটি ষাড় ও একটি বাছুর ছিলো। সবমিলিয়ে আমার ১২-১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  ফায়ার ফাইটার হাসান আলী সাংবাদিক কে বলেন, রাতের ঘটনায় খবর পেয়ে দুটি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, বিষয়টি আমি জেনেছি।  ক্ষতিগ্রস্ত কৃষক আসলে ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাবো। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়