টাঙ্গাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: “নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” এই স্লোগান সামনে রেখে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুই দিনব্যাপী নারীপক্ষ আয়োজিত সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম।
টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া ও কাগমারা এ দুই স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করে, নারীপক্ষ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি। কর্মসূচির মধ্যে ছিল, ঘোষণাপত্র পাঠ, মানববন্ধন, আলোচনা সভা ইত্যাদি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।