শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরর খুচরা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে বৈধ লাইসেন্স নিয়ে তারা সার বিক্রি করলেও সম্প্রতি ঘোষিত ২০২৫ সালের সার নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়ায় তারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসময় তারা আরো জানান, খুচরা সার বিতরণ বন্ধ হলে সারাদেশে প্রায় ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে। মানববন্ধন শেষে খুচরা ডিলার বহাল রাখার দাবিতে, জেলা প্রশাসক, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়-২০০৯ সালের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছেন। নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়া অন্যায়, অযৌক্তিক এবং কৃষি ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। তারা নতুন সার নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়