শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে-কর্মবিরতি

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উলিপুরে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে-৩০ নভেম্বর ২০২৫, রবিবার সকাল ৯টা হইতে ১১টা পর্যন্ত (০২ ঘন্টা)০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, অর্ধদিবস (সকাল ৮টা থেতে ১২ টা পর্যন্ত)০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দাবি না মানা হলে , কমপ্লিট শার্টডাউন  ঘোষণা করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

কর্মবিরতি‌তে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছেন। করোনা, ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। অথচ এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা জানান, গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে এতদিন কঠোর আন্দোলন থেকে বিরত ছিলেন টেকনোলজিস্টরা।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত।” কর্মবিরতি থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।কর্মবিরতিতে বক্তব্য রাখেন,অদিতি সাহা ফার্মাসিস্ট, মেহেদী হাসান ফার্মাসিস্ট, মো: আতাউর রহমান,মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, আব্দুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো:সাইদুল ইসলাম,মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) সৌয়দ আলী,মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়