শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার

সংবাদের আলো ডেস্ক: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আশ্বাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।

ফোনে শাহজাহান চৌধুরী বলেন, ৬ লেনের দাবিটি সরকার গ্রহণ করেছে। জাইকার সহযোগিতায় ছয় লেনের ৩৪ ফুট রাস্তা হবে বলে সড়ক উপদেষ্টা জানিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। এর একমাসের মধ্যেই কাজ শুরু হবে।

এর আগে, রোববার সকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় ৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এই সড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। কিছু ঝুকিপূর্ণ বাকের কারণে এই দুর্ঘটনা ঘটে। লবনবাহী গাড়ি চলাচলের কারণে লবণ পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে। সড়কটি ছয় লেন করা হলে দুর্ঘটনা কমবে। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সরকারের প্রতিশ্রুতি পেলেই অবরোধ তুলে নেয়া হবে বলেও জানান তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়