শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ইউপি সদস্যসহ আহত ১৫

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উভয় পক্ষ। আহতরা হলো, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ,ময়নাল হক, মমিনুর রহমান,নাজমুল হক, শান্ত ইসলাম, মিজানুর রহমান, হাসি বেগম, মোতালেব মিয়া, আলামিন, আনিছুর রহমান, শাহাজাহান ও নারগিস বেগম। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে ইউপি সদস্য হারুন অর রশিদকে আশস্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া নরপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদের সঙ্গে একই এলাকার মোতাবেক মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার ২৯ নভেম্বর সকালে বিরোধপূর্ণ জমিতে মোতালেব মিয়া তার লোকজন নিয়ে জোরপূর্বক মাটি কাটতে যায়।

এতে বাধা দেন হারুন মেম্বার ও তার পরিবারের লোকজন। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোতালেব মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ মিয়ার ওপর হামলা করে মারধর করতে থাকে। এসময় হারুন মিয়ার পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই বিকাশ চন্দ্র সাহা বলেন, উপজেলার পিংনা এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে জমির মাটিকাটা নিয়ে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়