শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সইকরা একটি পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটি অনুমোদন দেয়ার পর শহরে আনন্দ মিছিল করেছে কমিটির নেতা কর্মী ও সমর্থকরা। ২০৪ সদস্যের এ কমিটিতে মুনতাছির মেহেদী হাসানকে আহ্বায়ক, মাসুদ রানাকে সদস্য সচিব, সালমান জোয়ারদারকে মুখ্য সংগঠক ও রাজিয়া ভূঁইয়া রাজিতাকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে আশিককে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ইয়াসির আরাফাত ইশানকে সিনিয়র যুগ্মসচিব, মাসুম আনামকে সিনিয়র মুখ্য সংগঠক ও সাদিয়া আহমেদ সিনহাকে সিনিয়র সহ মুখপাত্র করা হয়েছে।

এ ছাড়া ২৭ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম-সদস্যসচিব, ২২ জনকে যুগ্ন মূখ্য সংগঠক, ৬০ জনকে সংগঠক, ১০ জনকে সহ মুখপাত্র ও ৬৪ জনকে সদস্য করা হয়। এই কমিটি ঘোষনার পর থেকে সিরাজগঞ্জে আনন্দ মিছিল করছেন তারা। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়