শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মিরপুরে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত 

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল ৪ টার সময় মিরপুর উপজেলা ছাত্রদল আয়োজিত মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর)   আসনের বিএনপির মনোনিত ধানের শীষের   প্রার্থী ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী তার বক্তব্যে  বলেন আমি আল্লাহ দরবারে দোয়া করি যেন বাংলাদেশের ৩  বারের সফল  প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলবদ্ধভাবে হয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। এবং কুষ্টিয়া ২ (ভেড়ামারা মিরপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে  বিপুল ভোটের মাধ্যমো ধানের শীষের প্রার্থী  ব্যারিস্টার রাগীব রউফ  চৌধুরী বিজয় হবেন।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান শাহাজান আলী, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  ওয়াসিম আকরাম, অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন মিরপুর পৌর ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান রিন্টু, সঞ্চালনায় ছিলেন মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাব্বির আহমেদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়