শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুরের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত শনিবার (২৯ নভেম্বর) বিএনপির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প জনস্রোতে মুখরিত হয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ভোর থেকেই শতশত মানুষ চিকিৎসা নিতে মাঠে উপস্থিত হন, যা এলাকায় এক বিরল সামাজিক ও রাজনৈতিক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

এই মহৎ উদ্যোগের মূল আয়োজক বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ সামসুজ্জামান খান (অব.)। সমাজের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই তাঁর দীর্ঘদিনের লক্ষ্য বলে তিনি জানান।

তিনি আরো বলেন,“জনগণের সেবা করতে চাই বলেই রাজনীতিতে এসেছি। রাষ্ট্রের দায়িত্ব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা—সেই দায়িত্ব যখন প্রশ্নবিদ্ধ, তখন আমরা নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে চাই। জনগণের বিশ্বাসই আমাদের শক্তি।”

ক্যাম্পে দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত থেকে রোগ নির্ণয়, চিকিৎসা, ওষুধ প্রদান এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা বিতরণ করেন। অসংখ্য নারী-পুরুষ চিকিৎসা শেষে অভিমত দেন—এই ধরনের উদ্যোগ আসলে জনগণের প্রতি রাজনৈতিক অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মানবসেবামূলক আয়োজন এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং জনসম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিকভাবে বিএনপির তৃণমূল সংগঠন আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে তরুণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

পুরো অনুষ্ঠানজুড়ে সুশৃঙ্খল পরিবেশ, প্রফেশনাল চিকিৎসাসেবা এবং অসংখ্য মানুষের অংশগ্রহণ সাতবাড়িয়ার জনপদকে একদিনের জন্য মানবসেবার উৎসবে রূপান্তরিত করে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, এবং জনগণের কল্যাণে রাজনৈতিক নেতারা আরো এগিয়ে আসবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি’ও অন্যাতম নেতা ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুজ্জামান মুনিম, এ বি এম আফজাল হোসেন, রুহুল অমিন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়