শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ-৫ আসনে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগের সার্বিক দিকনির্দেশনায়, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন  জামায়াতের উদ্যোগে, ভোটকেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে, দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে দক্ষিণ বানিয়াগাঁতী এস.এন.  একাডেমি স্কুল এন্ড কলেজের কলেজ ভবনে  অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজরুল ইসলাম।

অনুষ্ঠানে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতে আমীর আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর  বেলকুচি -চৌহালী ও  এনায়েতপুর সিরাজগঞ্জ-৫  আসেনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আলী আলম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর, আরিফুল ইসলাম সোহেল,

নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর আবুল হাশেম সরকার প্রমুখ সহ ভাঙ্গাবাড়ী ইউনিয়নের   ভোটকেন্দ্র ভিত্তিক   পোলিং এজেন্ট  ভোটকেন্দ্র ভিত্তিক প্রধান  পোলিং এজেন্ট, ওয়ার্ড সভাপতি ও দায়িত্বশীল ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়