শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে জেলা মহিলা দল নেত্রীর পদ স্থগিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সুমাইয়া আলমের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার (২২ নভেম্বর) মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সুমাইয়া আলমের পদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। এই আদেশ আজ শনিবার (২২ নভেম্বর) ২০২৫ থেকে কার্যকর হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়