কালিয়াকৈরে গণঅধিকার পরিষদের মনোনিত প্রার্থীর পদযাত্রা অনুষ্ঠিত
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ১ আসনে গণঅধিকার পরিষদের মনোনিত প্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি পাঠান আজহারের নেতৃত্বে শনিবার বিকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মান্নান দেওয়ানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি পাঠান আজহার, সহ সভাপতি আমির হামজা, যুগ্ন সাধারন সম্পাদক আজিবুর রহমান, মামুন মিয়া, ইদ্রিস খান, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব দুলাল সরকার, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান রানা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন গণাধিকার পরিষদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।