শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার

সংবাদের আলো ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে এক ট্রাকচালকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থলবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে খবর পেয়ে চারজনে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, হাসান (১৮), রাজিব (২০), মোস্তফা হানিফ মিজানুর (২১) ও সোহেল শেখ (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাতনামা ওই নারী দীর্ঘদিন ধরে ঘোরাফেরা ও রাত্রিযাপন করে আসছিলেন। গতকাল গভীর রাতে ট্রাক চালক ও তার তিন সহকারী ওই নারীকে ধর্ষণ করে। পরে ঘটনাটি স্থানীয় লোকজন ও স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের নজরে আসে। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ৷

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া আরও জানান, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার চার আসামিকে আদালত পাঠানন হয়েছে৷

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়