কালিয়াকৈরে মিনিবাসের ধাক্কায় শ্রমিক আহত,গাড়ি ভাংচুর চালক ও হেলপারকে পিটিয়ে আহত
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরতকি এলাকায় সড়ক পারাপারের সময় বুধবার দুপুরে মোস্তাকিন পরিবহনের ধাক্কায় শহিদুল ইসলাম(৪২) নামে এক পোষাক শ্রমিক আহত হয়। এসময় ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে অন্যান্য শ্রমিকরা। এসময় ভাংচুর করা হয় দুটি বাস। এদিকে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে অপর একটি বাসের চালক সজিব মিয়া(২৭) ও হেলপার লিমন মিয়া(১৪)কে পিটিয়ে আহত করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় পরে স্থানীয়রা বুধবার দুপুর দেড়টার দিকে চন্দা হরতকিতলা এলাকায় মহাসড়ক ইকো ওয়াশিং কারখানার শ্রমিকরা পার হচ্ছিলো। এসময় দুই পাশে নিরাপত্তাকর্মীরা বাস থামানোর জন্য সিগন্যাল দিলে মিনিবাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে শ্রমিকদের গায়ে ধাক্কা দিলে শহিদুল আহত হয়।এসময় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা আরেক বাসের চালক ও হেলপারকে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা আহত ওই চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। খবর পেয়ে জেলা ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় ৩০ মিনিট পর দুপুর দুইটার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এসময় ওই গুরুতর আহত শ্রমিককে কেপিজে হাসপাতালে পাঠানো হয়। ঘাতক মিনিবাসটিকে আটক করছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।
জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শাহাবুদ্দিন জানায় শ্রমিক আহতের ঘটনায় মিনিবাসটিকে আটক করা হয়েছে। শ্রমিকসহ চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।