নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল
সংবাদের আলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে বানচাল করে দেয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে এখন ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে, মনে হয় আমরা দেশের জন্য কিছুই করিনি। ২৪ এর যে আন্দোলন, তারাই সব করেছে। ২৪কে আমরা ভুলতে পারবো না কিন্তু একাত্তরের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তা আমরা কোনদিন ভুলতে পারবো না।
এ সময় ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে একটা চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানবাহিনী জোকসা জোষে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল আজ তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। গ্রাস করার চেষ্টা করছে মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এসব কাজ করছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।