রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া সংসদের র‌্যালি অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁয় জিয়া সংসদের এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  হয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ব্রিজের মোড় থেকে জিয়া সংসদ এর  সভাপতি সেতু মৈত্রের  নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ  জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন শেখ, সহ-সভাপতি  মোঃ হাসান শেখ, সাধারণ সম্পাদক শিপলু হোসেন বাহাদুর, সহ-সাধারন সম্পাদক মৃন্ময় দাস দীপ,সাংগঠনিক সম্পাদক তারেক রহমান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজিদ আহমেদ সাহিদ,সাধারণ সম্পাদক মোঃ আক্তার ফেরদৌস রানা, সহ-সাধারন সম্পাদক মোঃ সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ বিপ্লব হোসেনসহ প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়