ভূঞাপুরে সন্ত্রাসী হামলায় যুবক আহত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ মাজার মোড়ে সন্ত্রাসী হামলায় রূপক নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ইশরাক জাহান রূপক নামে এক যুবক বাজার থেকে বাসায় যাওয়ার পথ ইবরাহীম খাঁ মাজার মোড়ে আসলে পেছন থেকে ইমন নামে এক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
আহত রূপক উপজেলা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক শাহজাহান আলীর বড় ছেলে। সন্ত্রাসী ইমন উপজেলার নিকরাইলের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
গুরুতর আহত রূপক আহত অবস্থায় রূপককে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।