সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে ২টি গরুবোঝাই লছিমন জব্দ, চালককে জরিমানা

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে গরুবোঝাই লছিমন গাড়ি দিয়ে চলাচলের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই চালককে জরিমানা ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ‎ ‎সোমবার (৪ নভেম্বর) দুপুরে তাড়াশ পৌরসদরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎জরিমানাপ্রাপ্ত চালকরা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫৮) ও একই উপজেলার হাসমাড়ি গ্রামের মকবুল প্রামাণিকের ছেলে মোকলেসুর রহমান (৪২)। ‎ ‎সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৯(২) ধারায় শফিকুল ইসলামকে ১ হাজার ৫০০ টাকা এবং মোকলেসুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অনাদায়ে উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ‎ ‎উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে প্রতি শনিবার ও মঙ্গলবার পার্শ্ববর্তী চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্যে তাড়াশ পৌরসভার ভেতর দিয়ে বেপরোয়া গতিতে গরুবোঝাই লছিমন গাড়ি চলাচল করছে। সম্প্রতি এসব গাড়ির চাপায় পাঁচজন নিহত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ‎ ‎এ ঘটনায় তাড়াশের সচেতন নাগরিকরা বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

এরপর থেকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে। ‎ ‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “তাড়াশ পৌর এলাকা জনবহুল। আমরা চালকদের বিকল্প মান্নাননগর সড়ক দিয়ে চলাচলের নির্দেশ দিয়েছি।

কিন্তু কেউ কেউ তা উপেক্ষা করছে।” ‎ ‎তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “অবৈধভাবে লছিমন চলাচলের অপরাধে দুইজনকে জরিমানা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়