সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে: জামায়াতের নায়েবে আমির
সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার মানে নিজেই সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা।
শনিবার (১ নভেম্বর) কুমিল্লায় এসব কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহারণ। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলেও মত তার।
তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে নতুন পরিস্তিতি তৈরি করেছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের আগে এমন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করা নির্বাচনে বাধা সৃষ্টি।
একটি ‘অশুভ’ শক্তির সামনে নতি স্বীকার করে প্রধান উপদেষ্টা জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া থেকে পিছিয়ে যাবেন এমনটা আশা করেন না বলেও জানান জামায়াতের নায়েবে আমির।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।