,

গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি খন্দকার সেলিম জাহাঙ্গীর

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলংগা) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর সোমবার দুপুরে গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি, জনগণের পাশে থেকে কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশ-রায়গঞ্জ-সলংগা আসনের জনগণ পরিবর্তন চায়। আমি যদি দলের মনোনয়ন পাই, ইনশাআল্লাহ জনগণের দোয়া ও ভালোবাসায় বিজয়ী হবো।”

খন্দকার সেলিম জাহাঙ্গীর আরও বলেন, বিএনপি জনগণের দল। এই দল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূল নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ, বিএনপি আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে।

সাক্ষাৎকারে উপস্থিত সাংবাদিকরা তাকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, তিনি ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত হবে। এ আসনে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও খন্দকার সেলিম জাহাঙ্গীরকে অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ