দরিদ্র মানুষের পাশে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন
জামালপুর প্রতিনিধি: গণ অধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জামালপুরের সরিষাবাড়ীতে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন। রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর,পঞ্চনন্দপুর চৌরাস্তা মোড়, মাজালিয়া বাজার, পিংনা এলাকাসহ ছয়টি স্থানে এ খাবার বিতরণ করা হয়।
এছাড়াও কেক কাটা, আনন্দ র্যালি ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে দলীয় নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ট্রাক প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন।
এসময় প্রধান অতিথি ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা, নীতি নৈতিকতাসহ সকল ব্যবস্থা নষ্ট করেছে। সেই সমাজ ব্যবস্থা সংস্কার, নীতি নৈতিকতার ভিত্তিতে চলা এবং আইনের শাসন কায়েম করাই গণঅধিকারের লক্ষ বলে জানান তিনি। ইকবাল হোসেন আরো বলেন, বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইছে, গণঅধিকার পরিষদ ৩ শত আসনে নির্বাচন করার পরিকল্পনা করছে।
তিনি জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে নির্বাচন করার ঘোষণা দেন। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সরিষাবাড়ী মানুষের সেবা করতে চান বলে বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন , উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাঈম ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাকিন বিল্লা, ডোয়াইল ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিব মিয়,ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা -কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।