নওগাঁয় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর আসনে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল হক ধলুর উঠান বৈঠক অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর আসনে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল হক ধলুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে প্রায় ২ হাজার গ্রামবাসীদের নিয়ে এই উঠান বৈঠক আয়োজন করেন নওগাঁ পৌর সভার ৭ নং ওয়ার্ড কৃষকদল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল হক ধলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, বক্তারপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা সারোয়ার হোসেন চঞ্চল, জেলা যুবদলনেতা রুহুল আমীন মুক্তারসহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্র কাঠামো উন্নয়নে ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহ্বান করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।