দেশ বাঁচাতে তারেক রহমানের বিকল্প নেই: জিন্নাহ কবির
মানিকগঞ্জপ্রতিনিধি:জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে
অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে।
সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনের বিকল্প নাই।
এজন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চল ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন স্থানে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসএ জিন্নাহ কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা রূপরেখায় এদেশের সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের বার্তা রয়েছে।
তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রতিদিন সভা সমাবেশে করে যাচ্ছি।
এর আগে২০১১ সাল থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ বাধ্য করার লক্ষ্যে এক দফা আন্দোলন শুরু করেন বিএনপি। এই আন্দোলনের অংশ হিসেবে ২০২৩ সালের ১২ জুলাই ঢাকায় একটি বৃহৎ সমাবেশে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের একদফা দাবি উত্থাপন করা হয়। ওইদিন ৩১ দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনের মানুষ সবচেয়ে অবহেলিত। বিএনপি সরকার গঠন করলে নদী ভাঙ্গন কবলিত এ অঞ্চলের উন্নয়নে বিএনপি গুরুত্ব সহকারে কাজ করবে।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকে আমি দলের প্রতিটি নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাড়িয়েছি। সৈরাচার হাসিনার মিথ্যা গায়েবী মামলায় জেল জুলুমের শিকার হয়েছি। নিজের পকেটের টাকা দিয়ে নেতাকর্মীদের জামিনের ব্যবস্থার পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছি।
আপনারা দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ দিন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।