কালিয়াকৈরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার মালেক মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে শনিবার বিকালে শান্তি ও স্থিতিশীলতার আহব্বানে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পৌর জাকের পার্টির সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে জনসভায় র্ভাচুয়াল বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল, ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সল, প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সভাপতি এ.এন.এম মনিরুজ্জামান লাল, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি এবিএম জিয়াউর রহমান ফেলু, জেলা সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, ডাঃ জুয়েল কবির, সুলতান সিকদার, জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ডের সভানেত্রী খাদিজা বেগম, জেলা জাকের পার্টি ছাত্রী ফ্রন্ডের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস, জেলা জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্ডের সভাপতি হাজী সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভা শেষে একটি র্যালি সফিপুর বাজার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে র্মডান হাসপাতালের সামনে এসে শেষ হয়



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।