মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নুরের সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

সংবাদের আলো ডেস্ক: কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নুরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি ঘটনার নিন্দা জানান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে খালেদা জিয়া তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়