ভেড়ামারায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত
এস এম বাবুল আক্তার, ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যুব র্যালি প্রশিক্ষণের সনদ ক্রেস্ট ও গাছ বিতরণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে
মঙ্গলবার সকাল দশটার সময় সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যুব র্যালি প্রশিক্ষণের সনদপত্র ক্রেস্ট বিতরণ ও গাছ বিতরণ হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নিবাহী অফিসার রফিকুল ইসলাম, তিনি তার বক্তব্য বলেন, বয়ষ্করা ইতিহাস লেখে আর যুবসমাজ ইতিহাস তৈরি করে। যুব সমাজই একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নের মৃল চালিকা শক্তি দেশের আর্থ সামাজিক উন্নয়নে যুব সমাজকে সুসংগঠিত শৃঙ্খলা ভাবে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিনিত করে যুবকদের দায়িত্ব বোধ জাগ্রত করে তাদের আত্ম বিশ্বাস ই সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তব্য রাখেন লুৎফর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শাম্মি শিরিন সিনিয়র মৎস্য কর্মকর্তা, কানিজ ফাতেমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আশফাকুর রহমান (ভারপ্রাপ্ত) উপজেলা কৃষি কর্মকর্তা, জামসেদ আলী সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, তারেক আহমেদ এ্যাডো এনজিও উপজেলা সমন্বয়কারী, আতিক হাসান সাধারণ সম্পাদক ঊষা যুব উন্নয়ন সংগঠন, পারভিন নাহার কনিকা ঊষা যুব উন্নয়ন সংগঠনের সভানেত্রী, সোহেল রানা এ্যাডো এনজিও উপজেলা সহকারী সমন্বয়কারী। সোহেল রানা ডাঃ বায়োজিত সমৃদ্ধ স্বাস্থ্য কর্মকর্তা এ্যাডো এনজিও, পরে যুবতী ও যুবকদের মাঝে প্রশিক্ষণের সনদ ক্রেস্ট ও একটি করে গাছ বিতরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।