মদন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি ঘোষণা
মদন (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২ আগষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আছমা খানম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এ উপজেলার ৮১ সদস্য কমিটির অনুমোদন করে।
এতে সভাপতি করা হয় মদন দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মজিবুর রহমান লিটন ও চানগাঁও শাহাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সোমবার কমিটির সভাপতি মজিবুর এ বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া উচিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে সিনিয়র সহ- সভাপতি ,কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফতিউর রহমান (বাবুল) কে যুগ্ন সাধারণ সম্পাদক, সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ বিলাস গরকিকে সাংগঠনিক সম্পাদক ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।