কালিয়াকৈরে পারিবারিক কলহে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌর ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকা থেকে সোমবার সকালে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।এদিকে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলজের জেরে তার মৃত্যু হয়েছে ।এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত ওই প্রকৌশলী হলেন গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানাধীন এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহজাহান হোসেন (৪৭) ।তিনি ছোট লতিফপুর এলাকায় মশিউর রহমানের বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক তৈরি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায় নিহতের স্ত্রীর পরকীয়ার কারনে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে পরিবারিক কলহ লেগেই থাকতো ।এর সুবাধে গত রোববার সন্ধ্যায় এ নিয়ে স্ত্রী সিলভিয়া(৩২) এর সাথে কলহ বাধে ।এক পর্যায়ে রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে পাশের কক্ষে রাতের যে কোন সময় ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে আত্নহত্যা করে ।
তাদের দুই ছেলে সন্তান রয়েছে ।এদিকে ভোর বেলায় ওই প্রকৌশলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার দুই ছেলে চিৎকার দিয়ে উঠে ।এসময় সন্তানদের আত্নচিৎকারে আসে পাশের লোকজন এসে পুলিশে খবর দিলে সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় ।
এদিকে নিহতের মৃত্যু নিয়ে বাবা ভাইদের আপত্বি থাকায় লাশ মর্গে পাঠানো হয় ।তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি । কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।