সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সগিরুল ইসলাম মজুমদারকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা’র সহকারী পরিচালক পদে নিয়োগ

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিশ্রুতিশীল কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার এ দায়িত্ব পালন করবেন এবং তিনি পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এই দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ড. সগিরুল ইসলাম একজন মানবিক, মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষক। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের নৈতিক উৎকর্ষ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যক্রমে তিনি নতুন গতি ও আন্তরিকতা আনবেন।

” দায়িত্বপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ড. মজুমদার বলেন, “আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্য পবিপ্রবির বর্তমান প্রশাসনের প্রতি। আমার একাডেমিক কৃতিত্ব, সততা ও দায়বদ্ধতাকে মূল্যায়ন করে যে গুরুদায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কাঁধে অর্পণ করেছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে পালনে অঙ্গীকারবদ্ধ।” ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার একজন অগ্রসরচিন্তক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত শিক্ষাবিদ।

তরুণদের জীবনগঠনে দিকনির্দেশনা দেওয়া, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে সহযোগিতা করা, মানসিক উৎকর্ষ এবং ক্যারিয়ার প্ল্যানিংয়ের মতো বিষয়ে তাঁর আগ্রহ ও দক্ষতা রয়েছে বলেই মনে করেন সহকর্মীরা। উল্লেখ্য, ড. সগিরুল ইসলাম একজন অগ্রসরচিন্তক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত শিক্ষাবিদ।

তরুণদের জীবনগঠনে দিকনির্দেশনা দেওয়া, নেতৃত্ব বিকাশ, মানসিক উৎকর্ষ এবং ক্যারিয়ার প্ল্যানিংয়ের মতো বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনোজগতে আস্থা, অনুপ্রেরণা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়