রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের অভিযুক্ত রিয়া অটো রাইস মিল পরিদর্শন
সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলে ফসলের ক্ষতির অভিযোগের প্রেক্ষিতে মিলটি পরিদর্শন করেছেন রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরকার পাড়া এলাকায় রিয়া অটো রাইচ মিল ও ক্ষতিগ্রস্ত আবাদি ফসলী জমি পরিদর্শন করেন, রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহমুদুল হাসান, আবুল বাশার, রায়গঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সহ আরো অনেকে। পরিদর্শনকালে উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করলাম।
অতি দ্রুতই এ বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট যাথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে। এ সময় ভুক্তভোগী ও অভিযুক্ত রিয়া অটো রাইস মিলের কর্তৃপক্ষসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।