জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প কাকিলাকুড়ায়
মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে এলাকার শত শত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল। তারা বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, প্রেসার ও সুগার পরিমাপ, শিশু ও নারী স্বাস্থ্য বিষয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
এ সময় কাকিলাকুড়া ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুসহ সব বয়সের মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরাও এই ক্যাম্প পরিদর্শনে আসেন। তারা বলেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। গ্রামের মানুষ যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তারা আজ খুব সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পাচ্ছেন।”
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্যাম্প আয়োজন করেছি। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
এ ধরনের আয়োজনের ফলে স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা চালু রাখার দাবি জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।