শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রে`প্তা`রের দাবিতে মান`ব`বন্ধন ও বি`ক্ষো`ভ
শেরপুর প্রতিনিধি: শেরপুরে প্রতারণা, ভণ্ডামি, মামলাবাজি, অপচিকিৎসা এবং ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজের উদ্যোগে ১১ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বক্তব্য প্রদান শেষে জেলা পুলিশ সুপার বরাবর এক স্মারকলিপি প্রদান করে। এসময় পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস,আশীষ দে সহ কয়েকশত ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৫ সাল থেকে উক্ত প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে সাধারণ মানুষকে মানসিক কারসাজি, ভুয়া দীক্ষা, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অপচিকিৎসার চক্রান্ত চালিয়ে আসছেন। এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন মন্দিরের জায়গা দখলচেষ্টা, চাঁদা দাবি, ভুয়া মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করার গুরুতর অভিযোগ রয়েছে।
পূর্বে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের চাপে মুচলেকা দিয়ে শেরপুর ত্যাগ করলেও সম্প্রতি সে পুনরায় তার সহযোগীদের নিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
মানববন্ধন বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযুক্ত প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, আইনি শাস্তি নিশ্চিত করা এবং শেরপুর জেলা থেকে চিরতরে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।