,

শিরোনাম

এনায়েতপুরে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করলো ‘কৃষ্ণচূড়া ক্লাব’

নিজস্ব প্রতিবেদক: সুস্থ চিন্তায় মানবতার জাগরণে এই শ্লোগানকে ধারন করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দক্ষিণে অবহেলিত জনপদে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘কৃষ্ণচূড়া ক্লাব’।

সোমবার সন্ধ্যার দিকে দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে অস্থায়ী কার্যালয় ফিতা কেটে উদ্বোধন ও খেলাধূলার উপকরণ বিতরণ করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ভূইয়া শাহীন সানী। সভাপতিত্ব করেন কৃষ্ণচূড়া ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা।  এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান। 

এসময় এনায়েতপুর বণিক সমিতির সহসভাপতি মুক্তার হাসান, আইসিএল স্কুলের প্রধান শিক্ষক এম. ওয়াহিদুজ্জামান, সমাজ সেবক আনোয়ার হোসেন ও আব্দুল মোন্নাফ, ব্যবসায়ী জুয়েল সরকার, সাংবাদিক ইয়াহিয়া খান ও সাংবাদিক সোহেল রানা সহ স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বক্তব্য রাখেন। 

এদিকে শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে আলোচিত এলাকার কিশোর-তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও ক্লাবের লোগো উন্মোচনের মধ্য দিয়ে নতুন এই সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় বক্তারা বলেন, এলাকার তরুণ সমাজকে অবক্ষয় ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এ থেকে উত্তরণে শিক্ষা, খেলাধুলা, শারীরিক ও মানসিক বিকাশ

এবং মানবিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। ‘কৃষ্ণচূড়া ক্লাব’ প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজ একটি সঠিক দিকনির্দেশনা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ​এদিকে নতুন এই ক্লাবের আত্মপ্রকাশের মাধ্যমে এনায়েতপুরের দক্ষিনাঞ্চলের অবহেলিত জনপদের কিশোর থেকে যুবক ও বৃদ্ধের জমানো অর্থে এবং শ্রমে একটি সুন্দর, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়