,

শিরোনাম

কুড়িগ্রামে স্থানীয় সরকার কাঠামোতে সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণে স্থানীয় সরকার কাঠামোতে সুশীল সমাজের (সিএসও) প্রতিনিধিদের ভূমিকা, দায়িত্ব ও সম্পৃক্ততার পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইএসডিও এবং হেলভেটাসের যৌথ প্রকল্প অ্যাকসেস আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। বিভিন্ন শেসন পরিচালনা করেন জলবায়ু পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকগন সহ ইএসডিও’ র প্রজেক্ট ম্যানেজার গোলাম ফারুক, এডভোকেসী অফিসার আতিকুজ্জামান রাজিব।

প্রশিক্ষণে স্থানীয় সরকার কাঠামোতে সুশীল সমাজের প্রতিনিধিদের কার্যকর ভূমিকা, দায়িত্ব পালন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাঁদের সম্পৃক্ততার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা চিহ্নিতকরণ, স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সুশীল সমাজের অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা অংশগ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়